বিশেষ অফার! সব অর্ডারে ফ্রি ইনস্ট্যান্ট ডেলিভারি — ১০% পর্যন্ত ছাড় পান Trusted by 50,000+ customers 100% Secure Paymentবিশেষ অফার! সব অর্ডারে ফ্রি ইনস্ট্যান্ট ডেলিভারি — ১০% পর্যন্ত ছাড় পান Trusted by 50,000+ customers 100% Secure Payment
    Secured
    Customer Protection

    Refund Policy

    আমরা আমাদের গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। আমাদের রিফান্ড নীতি স্বচ্ছ ও ন্যায্য।

    সর্বশেষ আপডেট: মার্চ ২০২৬

    রিফান্ড পাবেন

    পণ্য কাজ না করলে বা ভুল ডেলিভারি হলে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট করুন।

    রিফান্ড পাবেন না

    পণ্য ব্যবহারের পরে বা ২৪ ঘণ্টার পরে সাধারণত রিফান্ড প্রযোজ্য নয়।

    ১. রিফান্ড পাওয়ার যোগ্য পরিস্থিতি

    • ডেলিভার করা লাইসেন্স কী সম্পূর্ণ কাজ না করলে
    • অর্ডার করা পণ্যের বদলে ভিন্ন পণ্য ডেলিভার হলে
    • পেমেন্ট সফল হলেও ২৪ ঘণ্টার মধ্যে পণ্য না পেলে
    • একই অর্ডারে ডাবল পেমেন্ট হয়ে গেলে
    • স্টক শেষ হওয়ায় সরবরাহ সম্ভব না হলে

    ২. রিফান্ড প্রযোজ্য নয় যখন

    • লাইসেন্স কী সফলভাবে ব্যবহার করা হয়ে গেলে
    • ডেলিভারির ২৪ ঘণ্টার পরে অভিযোগ করলে
    • ক্রেতার ভুলে পণ্য ব্যবহার করতে না পারলে
    • ইন্টারনেট বা ডিভাইস সমস্যার কারণে কাজ না করলে
    • "মন পরিবর্তন" হলে (change of mind) — তবে ১০% কেটে রিফান্ড বিবেচনাযোগ্য

    ৩. রিফান্ড প্রক্রিয়া ও সময়সীমা

    আবেদন দাখিল (২৪ ঘণ্টার মধ্যে)

    অর্ডার নম্বর, সমস্যার বিবরণ ও স্ক্রিনশট সহ আবেদন করুন।

    যাচাই (১–৬ ঘণ্টা)

    আমাদের টিম সমস্যাটি যাচাই করে সমাধান বা রিফান্ড অনুমোদন করবে।

    রিফান্ড প্রদান

    BKash Online Payment-এ ১–২৪ ঘণ্টার মধ্যে। Gateway রিফান্ডের ক্ষেত্রে তাদের শর্ত অনুযায়ী সাধারণত ৩–৭ কার্যদিবস সময় প্রযোজ্য।

    ৪. বিশেষ শর্তাবলী

    • সাবস্ক্রিপশন: অব্যবহৃত মাসের সমানুপাতিক রিফান্ড বিবেচনা করা হয়
    • বান্ডেল অফার: শুধু সমস্যাযুক্ত পণ্যের রিফান্ড প্রযোজ্য
    • ডিসকাউন্ট মূল্যে কেনা পণ্যে ডিসকাউন্ট মূল্যই ফেরত দেওয়া হবে
    • রিফান্ড চার্জ: কাস্টমারের ইচ্ছাশক্তির পরিবর্তন সহ যেকোনো ধরনের রিফান্ডের জন্য গেটওয়ে, সার্ভিস এবং ব্যাংক চার্জ বাবদ ১০% কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
    • ব্যাংক চার্জ: রিফান্ডের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক আরোপিত যেকোনো ফি বা চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
    • প্রোডাক্ট সমস্যা: প্রোডাক্ট ব্যবহারকালীন কোনো ত্রুটি দেখা দিলে সমাধানের জন্য সর্বোচ্চ ৩ কর্মদিবস সময় প্রযোজ্য। গ্রাহক ক্রয়ের মাধ্যমে এই শর্তে সম্মতি প্রদান করছেন।