Refund Request

    Refund Request

    রিফান্ড আবেদনের আগে আমাদের পলিসি মনোযোগ দিয়ে পড়ুন এবং নিচের ফর্মটি পূরণ করুন।

    রিফান্ড পাবেন

    পণ্য কাজ না করলে বা ভুল ডেলিভারি হলে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট করুন।

    রিফান্ড পাবেন না

    পণ্য ব্যবহারের পরে বা ২৪ ঘণ্টার পরে সাধারণত রিফান্ড প্রযোজ্য নয়।

    রিফান্ড পাওয়ার যোগ্য পরিস্থিতি

    • ডেলিভার করা লাইসেন্স কী সম্পূর্ণ কাজ না করলে
    • অর্ডার করা পণ্যের বদলে ভিন্ন পণ্য ডেলিভার হলে
    • পেমেন্ট সফল হলেও ২৪ ঘণ্টার মধ্যে পণ্য না পেলে
    • একই অর্ডারে ডাবল পেমেন্ট হয়ে গেলে
    • স্টক শেষ হওয়ায় সরবরাহ সম্ভব না হলে

    রিফান্ড প্রযোজ্য নয় যখন

    • লাইসেন্স কী সফলভাবে ব্যবহার করা হয়ে গেলে
    • ডেলিভারির ২৪ ঘণ্টার পরে অভিযোগ করলে
    • ক্রেতার ভুলে পণ্য ব্যবহার করতে না পারলে
    • ইন্টারনেট বা ডিভাইস সমস্যার কারণে কাজ না করলে

    বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ম

    • সাবস্ক্রিপশন: অব্যবহৃত মাসের সমানুপাতিক রিফান্ড বিবেচনা করা হয়
    • বান্ডেল অফার: শুধু সমস্যাযুক্ত পণ্যের রিফান্ড প্রযোজ্য
    • ডিসকাউন্ট মূল্যে কেনা পণ্যে ডিসকাউন্ট মূল্যই ফেরত দেওয়া হবে
    • ⚠️ কাস্টমারের ইচ্ছাশক্তির পরিবর্তন (Change of Mind) সহ যেকোনো রিফান্ডের ক্ষেত্রে গেটওয়ে, সার্ভিস ও ব্যাংক চার্জ বাবদ ১০% কেটে বাকি টাকা ফেরত দেওয়া হবে।
    • ⚠️ রিফান্ডের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক আরোপিত যেকোনো ফি বা চার্জ ক্রেতাকে বহন করতে হবে।
    • ⚠️ প্রোডাক্ট ব্যবহারকালীন সমস্যার সমাধানে সর্বোচ্চ ৩ কর্মদিবস সময় প্রযোজ্য। গ্রাহক ক্রয়ের মাধ্যমে এই শর্তে সম্মতি প্রদান করছেন।

    রিফান্ড প্রক্রিয়া ও সময়সীমা

    ১

    আবেদন জমা (২৪ ঘণ্টার মধ্যে)

    অর্ডার নম্বর, সমস্যার বিবরণ ও স্ক্রিনশট সহ ফর্ম পূরণ করুন।

    ২

    যাচাই (১–৬ ঘণ্টা)

    আমাদের টিম সমস্যাটি যাচাই করে সমাধান বা রিফান্ড অনুমোদন করবে।

    ৩

    রিফান্ড প্রদান

    BKash Online Payment: ১–২৪ ঘণ্টার মধ্যে। Gateway রিফান্ড: তাদের শর্ত অনুযায়ী সাধারণত ৩–৭ কার্যদিবস।

    লগইন আবশ্যক

    রিফান্ড রিকোয়েস্ট করতে আপনাকে অবশ্যই লগইন করতে হবে। এটি আপনার অর্ডার যাচাই এবং রিফান্ড প্রক্রিয়া নিরাপদ করতে সাহায্য করে।